দীঘিনালায় আগুনে পুড়ে ছাই ১২ দোকান

খাগড়াছড়ি।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার এলাকায় আগুন লেগে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) রাতে এ আগুন লাগে। প্রাথমিক তথ্যে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা লারমা স্কোয়ার সংলগ্ন বাজারে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, আগুনের কারণে অন্তত ১২টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি জানা যাচ্ছে না। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় এ বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

  • Related Posts

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল।

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল। স্লোগানে উত্তাল শহর— “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো” বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই…

    বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ

    ‘বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ উপলক্ষে আজ ঝালকাঠি প্রেসক্লাবের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *