লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ারের’ ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। এতে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদ, সোনাপুর বড় মসজিদের খতিব হারুন অর রশীদ। প্রধান অতিথি আবুল বাশার বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক এই চাওয়া।

  • Related Posts

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল।

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল। স্লোগানে উত্তাল শহর— “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো” বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই…

    বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ

    ‘বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ উপলক্ষে আজ ঝালকাঠি প্রেসক্লাবের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *