ফিরিয়ে দাও বাংলা যৌবন

ফিরিয়ে দাও বাংলা যৌবন

শাহেনেওয়াজ উদ্দীন চৌং (সম্রাট)

কিসের হিন্দু, কিসের বৌদ্ধ
কিসের খ্রিস্টান, কিসের মুসলমান
এদেশটা মীরজাফরের
সর্বাধিক জনপ্রিয় স্থান !

ধর্ম সবারি আছে
পবিত্র হৃদয় কার?
কন্ঠস্বর সাজায় তাঁরাই
পবিত্র মক্কার !

কলমে কালিই আছে
হারিয়েছে লিখন ভাষা,
আমারই বাংলাদেশ
সবই তামাশা !

এমন স্বাধীনতা পেলাম
মিডিয়া বাবা বন্দি,
হাত বাড়িয়ে এলো যখন
মীরজাফরের সন্ধি।

এদল প্রতিবাদী আকাঙ্ক্ষায়
ঘুমিয়ে গেলো সবে,
রক্তের দাঁগ নজর ভরে
দেখবে তারা কবে !

জ্ঞানী-গুণীর প্রচুর কলাম
দেখছি জুলাই মাসে,
বীরের আশায় কাপুরুষ
যোগ দিয়েছে শেষে !

মৃত্যুর মঞ্চে এসে পড়েছি
চারদিকে মৃত্যু দিচ্ছে ডাক,
কবরের মাটিও মীরজাফররা
করতে বসবে ভাগ !

জেঁগে উঠো সবল মনে হে
বাংলার মায়ের প্রকৃত সন্তান,
আবারও ফিরিয়ে দাও
স্বাধীন বাংলার যৌবন ।

বাশখালী, চট্টগ্রাম।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *