আজ কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দের জন্মদিন

সাহিত্যসংবাদ।। মানব জীবনের সুখ-দুখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া, ভালবাসা, প্রেম-বিরহ, কলহ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম দর্শন, সংস্কৃতি এসব নিয়েই সাহিত্য রচনা করেন সাহিত্যিকরা। সাহিত্যের রয়েছে নানা শাখা-প্রশাখা। এক একজন সাহিত্যিক এক এক জায়গায় বিরাজ করেন। কবি ও সাহিত্যিকরা ভাব- ভাষা, নিজের দক্ষতা এবং গভীর চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে রচনা করেন অমর সৃষ্টি। প্রতিটি লেখকের দৃষ্টিভঙ্গি সাধারণত এক হয় না। আদর্শগত অমিল, নীতিগত অমিল কিন্তু সৃষ্টিশীল লেখায় যে এক ধরনের বিস্ফোরণ এ ব্যাপারে সব লেখকরাই একমত।

সময়ের পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে সভ্যতার রূপ, পাল্টে যাচ্ছে জীবন ব্যবস্থা। শিল্প-সাহিত্য তার ব্যতিক্রম নয়। বাংলাদেশর সামনে এখন বিরাট ভবিষ্যৎ নতুন সৃষ্টির সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। বাংলা সাহিত্যে উদীয়মান-তরুণ লেখকরাই একদিন বিশ্বসাহিত্যে তুলে ধরবে বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও ঐশ্বর্য। কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ দ্বিতীয় দশকের লেখকদের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ।

যদিও এই কবি ও শিশুসাহিত্যিক কে দশকের ফ্রেমে বাধা যায় না। কবি এনাম আনন্দের প্রবন্ধের কিছু উক্তি সময়ের সাথে হয়তো কালজয়ী হয়ে থাকবে। জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে নিজের প্রচার-প্রসার চায় না। লেখক মনের অজান্তেই নিজের লেখা বা বইয়ের প্রচার-প্রসার কার্যক্রম চালিয়ে যান। তিনি অসংখ্য ছড়া, কবিতা, রম্যরচনা, শিশুতোষ গল্প, ছোটগল্প, নিবন্ধন ও প্রবন্ধ নিয়মিত লিখছেন। লেখালেখির প্রেরণা হিসেবে পেয়েছেন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা, দৈনিক মুন্সিগঞ্জের খবর সাহিত্য পাতা সম্মাননা।

কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ ১০ মার্চ, কলাগাছিয়া, হোমনা, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ব্যংক কর্মকর্তা। কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ’র জন্মদিনে দৈনিক ম্যাগাজিন ‘অবেলার ডাক’ এর পক্ষ থেকে সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।

  • Related Posts

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার?

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার? বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত শব্দ “চাদাবাজি”।এর দ্বায় কি পুরোটাই রাজনৈতিক দলগুলোর নাকি নাগরিকদেরও!এই জবরদস্তি অর্থ…

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা।

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: আমরা পৃথিবী নামক একটা গোলকে এসে কি অদ্ভুত সব বেকার জিনিসে আটকে থেকে জীবনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *