গরীবের ঈদ

গরীবের ঈদ
মোঃ রিসালাত মীরবহর

বছর ঘুরে আসে যখন
রোজার শেষে ঈদ,
সবাই তখন মহা খুশি
গায় আনন্দেরই গীত।

চারদিকে খুশির আমেজ
কত আনন্দের বন্যা,
কেউ শোনে না তখন আর
অসহায় গরীবের কান্না।

দু’মুঠো ভাত জোটাতে
পেতে হয় কত বেগ,
তাইতো ওদের মানায় না
আর আনন্দেরই আবেগ।

খড়কুটো আর পাতা দিয়ে
ছোট্ট ঘরে বাস,
কোন মতে এক বেলা খায়
দু’বেলাতেই উপাস।

বরিশাল সদর, বরিশাল।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *