গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২

অবেলার ডাক।। সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭০ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৪২ জন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭০ জন। এ সময়ে মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬৪২ জনকে।

বিশেষ অভিযানে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন এআইজি ইনামুল হক সাগর।

  • Related Posts

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল।

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল। স্লোগানে উত্তাল শহর— “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো” বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই…

    বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ

    ‘বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ উপলক্ষে আজ ঝালকাঠি প্রেসক্লাবের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *