দিশেহারা

দিশেহারা
মোহাম্মদ কাদির

যতই ভাবছি ঠকছি ভবে
হয়েই উদাস মতে,
বিবেক বিহীন শূন্য‍ যেথায়
মরছি চলার পথে।

দিশেহারা ঐ কামনা মাঝে
কাটছে সময় ঘোরে,
অচল যেথায় নিজের খুঁজে
আজকে অনেক দূরে।

মেঘলা দিনের ছায়ায় যবে
ঘিরছে পথের মাঝে,
আঁধার তখন মনের দোরে
বিদায় ঘন্টা বাজে।

দোসর দোসর করছি যেথা
মনটা বুঝার দায়ে,
সকল হায়রে পথ মেপেছে
কাঁটাই দিচ্ছে পায়ে।

বদলে যাওয়া ভুবন যেথা
চলছে নিজের তালে,
যায়না কোথাও পাল্লা দেয়া
বাতাস বিহীন পালে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *