পৃথিবী বদলে গেছে

পৃথিবী বদলে গেছে
মহসিন আলম মুহিন

পৃথিবী বদলে গেছে
তাই বদলে গেছো তুমি,
আকাশের শুভ্রতা নেই
কুয়াশায় ভরা আগামী।

বাগানে নেই আজ
গাদা-গোলাপের গন্ধ,
আমার পৃথিবীতে তাই
লেগে গেছে দ্বন্দ্ব।

কোকিলের গানে
মজে ছিলো যে মন-প্রাণ,
হারিয়ে বসন্ত প্রিয়া
বিহনে-উঠেছে তুফান।

চাঁদ আছে আলো নেই
আঁধারেতে ভরা,
নদী আছে জল নেই
আহ্ বইছে খরা।

জানিনা কোথায় তুমি
আছো কোন সুদূরে,
হৃদয় পুড়ে ছারখার
বাঁচি বলো কি করে।

প্রেমের পৃথিবী বদলে গেছে
বসেছে বিরহের মেলা,
আশার প্রদীপ নিভে গেছে হায়
চলছে ভাঙনের খেলা।

সিরাজগঞ্জ, রাজশাহী।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *