নলছিটিতে বজ্রপাতে পনেরো দিনের শিশুর মায়ের মৃত্যু

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি।। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে মোসাঃ আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ২৮ এপ্রিল (সোমবার) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যান আসমা আক্তার। কাজ শেষে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোসাঃ আসমা আক্তার একই এলাকার রুবেল মাঝির স্ত্রী। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং পরে মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম  জানান, দপদপিয়া এলাকায় আসমা নামের এক গৃহবধূর বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী সকলকিছু সম্পন্ন করা হবে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *