ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে নলছিটিতে ছাত্রদলের মানববন্ধন

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি, (ঝালকাঠি) প্রতিনিধি।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার ১৫/০৫/২০২৫ তারিখ এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের (আহ্বায়ক) রাকিব গাজী, (সদস্য সচিব) নাঈম আহমেদ হিমেল, (যুগ্ন আহবায়ক) সজল খলিফা, ছাত্রনেতা রাতুল গাজী, সহ ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে ছাত্রদল রক্ত দিবে তারপরেও আর একটি লাশও আমরা দেখতে চাই না। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিমেল তার বক্তব্যে বলেন আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রনেতা রাতুল গাজী বলেন ছাত্রদল শুধু প্রতিবাদ কর্মসূচি পালন করতে জানে তা না ছাত্রদল প্রতিরোধ ও গড়ে তুলতে পারে আমাদের সহযোদ্ধার মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। ছাত্রদলের রক্ত সস্তা নয়! প্রতিফোঁটা রক্তের হিসাব হবে ইনশাআল্লাহ।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *