রাজার রাজা

রাজার রাজা
মোহাম্মদ কাদির

রাজার রাজা ধরবে যখন
মানবে না কোন ভুল,
কপাল তব পুড়লে হায়রে
হারবে সকল কূল।
বিধির খেলা বড়ই কঠিন
খেলবে যেথায় ভাই ,
বিপাক থেকে বাঁচার মতন
শক্তি কারোর নাই।
সত‍্য সাধন বাঁচার কবচ
জীবন চলার পথ,
গায়ের জোরে বিপদ বরণ
সকল যোগীর মত।
ভুলের তরে সবার যখন
সর্প গলেই রয়,
খারাপ কাজে থেকেই মগ্ন
করছি তাহার ভয়।
মনের খেলা সরব করেই
করছে মানব সুর,
ভুল পড়েছে রাজার কথন
রাখছি যেথায় দূর।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 90 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *