ঢাকার যাত্রাবাড়ী থেকে লেখিকার শিশু নিখোজ

অবেলার ডাক।। রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আখরজানী গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসানের একমাত্র ছেলে হাফেজ ফারহান লাবিব (১৪) ঢাকায় নিখোঁজ হয়েছেন। জানা গেছে, গত ১৭ জুন রাজধানীর গেন্ডারিয়া থানাধীন উত্তর পশ্চিম যাত্রাবাড়ীর জনপদ মোড়ের স্বপ্নচূড়া বিল্ডিং (১৩/৫) সংলগ্ন বাসা থেকে জোহরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি লাবিব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ হাফেজ ফারহান লাবিব জামিয়া বাইতুন নুর, উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদ্রাসার তাইসি জামায়াত (বা শাখা) এর ছাত্র। নিখোঁজের সময় তার পরনে ছিল ধূসর রঙের পায়জামা ও পাঞ্জাবি, সাদা টুপি এবং চোখে ছিল কালো ফ্রেমের চশমা। ছেলের এমন হঠাৎ নিখোঁজে হতবিহ্বল হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। লাবিবের বাবা মেহেদী হাসান বলেন, “আমার ছেলে খুবই শান্ত স্বভাবের। কারও সঙ্গে কোনো ঝামেলায় জড়ায় না। তার হঠাৎ করে হারিয়ে যাওয়া আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে।” এ ঘটনায় গত ১৭ জুন যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৪৫২) করেছেন লাবিবের বাবা। ছেলের সন্ধানে পরিবার-পরিজনের পাশাপাশি প্রতিবেশী ও মাদ্রাসার শিক্ষক-বন্ধুরাও গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য তার মা শারমিন নাহার ঝর্ণা দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখী করে থাকেন। লাবিবের কোনো খোঁজ পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
📞 ০১৭৭৭৫১১৩৬৩
📞 ০১৭৫৩২০৯১৬০

খোঁজ দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন লাবিবের বাবা।

  • Related Posts

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার?

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার? বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত শব্দ “চাদাবাজি”।এর দ্বায় কি পুরোটাই রাজনৈতিক দলগুলোর নাকি নাগরিকদেরও!এই জবরদস্তি অর্থ…

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা।

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: আমরা পৃথিবী নামক একটা গোলকে এসে কি অদ্ভুত সব বেকার জিনিসে আটকে থেকে জীবনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *