সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ) পাচ্ছেন যাঁরা

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ)’ প্রদানের জন্য বস্ত্র উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ)’। গত ২৮ জুন ২০২৫ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে: মাইনুল ইসলাম (বস্ত্র উদ্যোক্তা); মোনালিসা আক্তার (ক্ষুদ্র উদ্যোক্তা); রেবেকা সুলতানা (নারী উদ্যোক্তা); শিল্পী বেপারী (নারী উদ্যোক্তা); আরফাতুন নাবিলা (সাংবাদিকতা);

এই প্রসঙ্গে ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ)’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৪র্থ ধাপ)’।

  • Related Posts

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা।

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: আমরা পৃথিবী নামক একটা গোলকে এসে কি অদ্ভুত সব বেকার জিনিসে আটকে থেকে জীবনের…

    প্রাকৃতিক সম্পদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পরিশোধনকৃত পানি,নবায়নযোগ্য শক্তির গবেষণার বিকল্প নেই।

    প্রাকৃতিক সম্পদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পরিশোধনকৃত পানি,নবায়নযোগ্য শক্তির গবেষণার বিকল্প নেই। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক।। ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিশোধনকৃত ভূ-উপরস্থ পানি ব্যবহার বৃদ্ধি,সৌর বা বায়ুর মতো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *