বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। গত বছর যা ছিল ৬ হাজার ১৪৫ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম‌্যান প্রফেসর মে. ইউনুস আলী সি‌দ্দিকী। এসময় উপ‌স্থিত ছিলেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি, এম, শহীদুল ইসলাম। তিনি জানান, বরিশালে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। আর বহিষ্কার করা হয়েছে ২৮ জনকে। তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৫০২ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৭ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৪ টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *