নলছিটিতে তাতীদলের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌর তাতীদলের আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার( ১৫ জুলাই) বিকেলে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর তাতীদলের আহবায়ক মনির হোসেন মন্টু, আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর তাতীদলের সদস্য সচিব মো. মাসুদ খান। অনুষ্ঠান শেষে উপস্থিত জনতার মাঝে দুই শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *