শ্যামল প্রকৃতি

শ্যামল প্রকৃতি
রকিবুল ইসলাম

সবুজের সমারোহে ঘেরা
অপরূপ প্রকৃতি মোদের,
সুজলা-সুফলা,শস্য শ্যামলা
প্রিয় মাতৃভূমি আমাদের।
এখানে আকাশ নীল
পাহাড় ধূসর বাদামী,
নদী হেথা স্রোতস্বিনী
সুমধুর তার কলকল ধ্বনি।
বনানী হেথা সবুজ বরণ
গালিচা বিছানো দুর্বা ঘাস,
ঘুম ভাঙ্গে মোদের মোরগের ডাকে
নিদ্রা যাই ঝিঁঝিঁ পোকার রবে।
ঝড় বৃষ্টি বাদলা দিনে
টিকে না মন ঘরের কোণে,
ভাবে তখন মনটা আমার
প্রিয়ার কথা ক্ষণে ক্ষণে।
উত্তরের ওই শীতল হাওয়া
কাঁপন ধরায় বক্ষ মাঝে,
বসন্তকালে ফুল ফাগুনে
অপরূপ রূপে প্রকৃতি সাজে!

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 90 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *