খাঁটি মানুষ

খাঁটি মানুষ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম

বলের কায়া দূর্বল হবে
জীবন হবে চলতে,
পরম আয়ু শেষের গতি
মরিচীকায় দলতে।
স্বজন বান্ধা অনেক হবে
আপনজনা সাজতে,
সবাই ব্যস্ত স্বার্থের জন্য
জ্ঞানগরিমা ভাঁজতে।
সত্য ন্যায়ের পথিক লড়ে
সত্য অর্জন করতে,
বড়ো কঠিন জীবন হবে
সত্য জীবন গড়তে।
সাদা সকল সাদা বললে
কালো সকল কালোর,
সত্যবাদী’র সত্যের পথে
কিরণ পড়ে আলোর।
সত্য মিথ্যার যাচাই করে
খাঁটি পথের পথিক,
আপনাপন ভালো মানুষ
শুদ্ধ জীবন গতিক।
দিনকে কভু রাত বলেনা
সরল সোজা চলছে,
খাঁটি মানুষ ভবের মাঝে
সত্যের কথা বলছে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 90 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *