নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত।

নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) ফারহানা ইয়াসমিন।

বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) নূসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, একাডেমিক সুপারভাইজর মো:বদরুল আমীন, নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: বাহউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আ: কুদ্দুছ, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক বাংলাদেশের খবর এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু প্রমুখ। অলোচনা সভায় বক্তা রাসুল (স:) জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজর মো: বদরুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিকুর রহমান।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *