পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে নলছিটির ভৈরবপাশার রাস্তা সংস্কার।

পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে নলছিটির ভৈরবপাশার রাস্তা সংস্কার।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ এর নেতৃত্ব, বাস্তবায়ন ও তদারকিতে একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

সংস্কারকৃত রাস্তাটি হলো— ১নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ৪নং প্রেমহার ওয়ার্ডের ষাইটপাকিয়া বাজার সংলগ্ন প্রেমহার স্কুলের যাওয়ার রাস্তা। এ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে ছিল। বিশেষ করে প্রতিদিন এই রাস্তায় দিয়ে প্রায় ৪-৫ শতাধিক শিক্ষার্থী স্কুলে যাতায়াত করে।

এছাড়া চাকলা, হরিপাশা, চাচৈর ও প্রেমহার গ্রামের প্রায় ১০ হাজারেরও অধিক মানুষ এ সড়ক ব্যবহার করে থাকে। রাস্তাটি খারাপ থাকার কারণে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে সর্বদা দুর্ভোগ পোহাতে হতো।

এ অবস্থায় পশ্চিম প্রেমহার যুব সংগঠন মানবসেবাকে মূল লক্ষ্য করে নিজেদের অর্থায়ন ও শ্রম দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। কাজটি সফলভাবে শেষ হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দ নেমে এসেছে।

এসময় সংগঠনের সভাপতি মোঃ তুহিন, উপদেষ্টা ফারুক খান এবং সক্রিয় সদস্য রুবেল, সাগরসহ সকল সদস্যরা কাজে অংশগ্রহণ করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ তার অন্য সদস্যদের নিয়ে নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের ফলেই একের পর এক সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। সাব্বির আহমেদ সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তার এই মহৎ উদ্যোগ সাধারণ মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন— পশ্চিম প্রেমহার যুব সংগঠন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি মানবতার জন্য নিবেদিত একটি পরিবার। তারা বিশ্বাস করেন ভবিষ্যতেও এ সংগঠন জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *