মিজান-শিমুলকে সভাপতি-সম্পাদক করে নলছিটিতে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠন।

মিজান-শিমুলকে সভাপতি -সম্পাদক করে নলছিটিতে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে মো: মিজানুর রহমান কে সভাপতি ও মশিউর রহমান শিমুল কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. শাহ ফরিদ খলিফা,,সিনিয়র সহ- সভাপতি মো. জাকির গাজী মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুজন। নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নলছিটি উপজেলার বিএনপি ,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও সক্রিয়ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। সদ্য ঘোষিত উপজেলা শ্রমিকদলের কমিটির নেতৃবৃন্দ জানান, আমরা জাতীয়তাবাদী শ্রমিকদলকে শক্তিশালি করতে নলছিটি উপজেলায় আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। একই সাথে তারা জেলা শ্রমিকদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *