নেশার জগৎ

নেশার জগৎ
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার

নেশার জগতের মহরত
চলছে দিবানিশি,
যে জলসায় বুঁদ হয়ে থাকে
সকল মণি ঋষি।
কেউ বা নেশায় হয়ে পাগল
ছাড়লো মাসী পিসী,
কেউ বা আবার খেয়ে বাঁচলো
তেল খৈলের তিশি।
কেউ বা আবার বনবাদাড়ে
কাটিয়ে শত নিশি,
মনের জ্বালা মিটাতে গিয়েই
ধরে মধের শিশি।
কেউ কেউ আবার লোকালয়ে
ফুলের মালা পিষি,
জাহির করে নিজেই মাতাল
কাপড়ে দেয় সিসি।
কবি’ র নেশা কবিতা লেখাই
যাতনা বুকে পুষি,
উপহাস হয় উপহার যে
তাতেই কবি খুশি।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *