নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প,চার শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসা সুবিধা

নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প,চার শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসা সুবিধা।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি, নলছিটি প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) নলছিটি পাবলিক লাইব্রেরি সম্মুখে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লাভলু,যুগ আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক রেজোয়ান উল হক,নলছিটি পৌর যুবদলের আহবায়ক রুস্তুম শরিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক বশির তালুকদার,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, সোহাগ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন রাজন প্রমুখ।

এসময় তারা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে আজকে এ আয়োজন করা হয়েছে। বিএনপি জনগণের দল তারা জনগণের সেবায় নিয়োজিত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। শুধু মেডিকেল ক্যাম্পেইন নয় যে কোন মানবিক কাজে যুবদলের অংশগ্রহণ থাকবে।

চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এই ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইলো।

এসময় দুপুর পর্যন্ত প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা: সুব্রত দাস সাথে ছিলেন উপসহকারী কমিউনিটি ক্লিনিক অফিসার ডা: আশিষ মন্ডল।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *