সময়ের গুঞ্জরন

সময়ের গুঞ্জরন
কামরুল আহসান

সবার অজান্তেই একটি পথ হারালো
খুঁজে পাওয়া গেল না আর,
গরুর গাড়িতে বেশ যাচ্ছিল স্বপ্ন
বিনা নোটিশেই ঢেকে দিলো সব বুনট অন্ধকার।
কখন যেন সবার অলক্ষ্যে
খসে পড়লো একটি নক্ষত্র,
খবর জানল না কেউ
রক্তলোভে দুর্বা ঘাসেও বেড়েছে জোঁকের বিচরণ।
আমাদের আর নদী দেখা হলো না
শোনা হলো না জলের গুঞ্জরন,
মাধবীলতারাও শুকিয়েছে এখন
না পেয়ে হৃদয়ে জোছনা-সন্তরণ।
প্রতি মৌসুমে ধান আর গমের ছড়ায়
খুঁজি কৃষাণীর হাসি,
ফিলিস্তিনি শিশুর মুখে বৃথাই
কাশফুলের শুভ্রতা খুঁজি।
কর্পোরেট হাসির চুল্লিতে এখন
হরদম প্রত্যাশার খই ফোটে,
মৌলিক আর জৈবিক চাহিদার ঘর্ষণে
সময় শ্বাসকষ্ট নিয়ে জীবনবর্তিকা খোঁজে।
ফোকলা দাঁতে রাষ্ট্র হাসে বিদ্রুপের হাসি
নুপুর পায়ে অপেক্ষমান,
রঙ্গমঞ্চের পর্দা উঠলেই
শুনতে হবে শকুনের গান।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *