আগামী মাসে চূড়ান্ত হতে যাচ্ছে অবেলার ডাক এর নতুন বছরের নতুন কমিটি

অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিবারের যাত্রা শুরু হয় ২০২২ সালে। এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের লেখক, কবি ও সাহিত্যিকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে অবেলার ডাক সাহিত্য ম্যাগাজিন। নানা চড়াই উতরাই পেড়িয়ে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন সারাদেশে নৈতিক শিক্ষা বিস্তারে অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে সৃজনশীল সাহিত্য চর্চার মাধ্যম হিসেবে সুনাম অর্জনের মাধ্যমে এরই মধ্যে সবার কাছে প্রিয় একটি ম্যাগাজিনে পরিণত হয়েছে।

ইতোমধ্যে অনলাইন জনপ্রিয়তায় অবেলার ডাক একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশের গন্ডি পেরিয়ে ইউরোপের বেশ কিছু দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাগাজিনটি। এছাড়া এশিয়া, আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অগনিত লেখক ও পাঠকরা প্রতিদিন অবেলার ডাক ওয়েবসাইট ভিজিট করছেন।

এরই ধারাবাহিকতায় আসছে ২০২৬ সালে গঠন হতে যাচ্ছে অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের নতুন কমিটি। অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানিয়েছেন, এই ডিসেম্বরে চূড়ান্ত হতে যাচ্ছে আগামী ২০২৬ সালের নতুন কমিটি। প্রথমে কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে। এ বিষয়ে অবেলার ডাক সম্পাদক দেশের বিভিন্ন প্রান্তের সাহিত্যমনা মানুষের সহযোগীতা প্রত্যাশ করেছেন।

  • Related Posts

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার?

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার? বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত শব্দ “চাদাবাজি”।এর দ্বায় কি পুরোটাই রাজনৈতিক দলগুলোর নাকি নাগরিকদেরও!এই জবরদস্তি অর্থ…

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা।

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: আমরা পৃথিবী নামক একটা গোলকে এসে কি অদ্ভুত সব বেকার জিনিসে আটকে থেকে জীবনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *