বাবুই গল্প প্রতিযোগীতায় পুরুস্কার পেলেন ৫ তরুণ লেখক

অবেলার ডাক।। বাবুই আয়োজিত ‘৩০০ শব্দের গল্পে ফুটে উঠুক আপনার মনের ভাবনা’ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকালে প্রতিষ্ঠানটি নির্বাচিত সেরা পাঁচ গল্প ও লেখকের নাম ঘোষণা করে। প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে মোট ৪২৭টি গল্প জমা পড়ে। ঘোষিত তালিকা অনুযায়ী, সেরা গল্পগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাব্বির আহমাদের ‘সাদিয়া বিষয়ক অণুগল্প’। দ্বিতীয় স্থান অর্জন করেছে মৃন্ময় মাসুদের গল্প ‘হ্যাবলাকান্তের ভালোবাসা’। তৃতীয় হয়েছে সাবিকুন নাহার অন্তুর ‘নিশিপদ্ম’, চতুর্থ স্থানে রয়েছে আব্দুস সাত্তার সুমনের ‘চিঠির গন্ধ’ এবং পঞ্চম হয়েছে কলকাতার আত্রেয়ী আঢ্য রচিত ‘ছায়াসঙ্গী’। সেরা পাঁচ লেখককে পুরস্কার হিসেবে বাবুই ও সংযোগ থেকে প্রকাশিত প্রতিজন ৫ হাজার টাকার বই দেওয়া হবে। প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান বাবুইয়ের প্রকাশক কাদের বাবু বলেন, ‘বিচারকমণ্ডলী ৪২৭টি গল্পের প্রতিটিই মনোযোগ দিয়ে পড়েছেন। তারা অনেক পরিশ্রম করে সেরা পাঁচটি গল্প বাছাই করেছেন। আরও অনেক গল্প পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, তবে নিয়ম না মানায় সেগুলো বাদ দিতে হয়েছে।’
তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, সুইডেন এবং মালয়েশিয়ার লেখকরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেরা পাঁচের পাশাপাশি আরও পাঁচটি গল্পকে বিশেষ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এগুলো হলো- ‘সাসপিশিয়াস’ (সৈয়দ ইবনুজ্জামান), ‘অন্ধকার’ (মিতুল সাইফ), ‘পারফিউম’ (নূরন্নবী খান জুয়েল), ‘ঝরাপাতা’ (হাসান মেহেদী) এবং ‘শেষ ট্রেন’ (আফরিণ চৌধুরী)। বিশেষ পুরস্কার হিসেবে তারা প্রতিজন পাবেন ১,০০০ টাকার বই। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, খুব দ্রুতই পুরস্কারপ্রাপ্ত সবাইকে তাদের বই পৌঁছে দেওয়া হবে।
  • Related Posts

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার?

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার? বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত শব্দ “চাদাবাজি”।এর দ্বায় কি পুরোটাই রাজনৈতিক দলগুলোর নাকি নাগরিকদেরও!এই জবরদস্তি অর্থ…

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা।

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: আমরা পৃথিবী নামক একটা গোলকে এসে কি অদ্ভুত সব বেকার জিনিসে আটকে থেকে জীবনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *