বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি কলেজ ছাত্রদলের দোয়া মোনাজাত।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি কলেজ ছাত্রদলের দোয়া মোনাজাত।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএমএ কলেজের সাবেক ভিপি জনাব মাহবুবুল হক নান্নুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ নবেম্বর বুধবার বিকেলে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজীসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি জনাব মাহবুবুল হক নান্নুর সুস্থতা এবং তার পরিবারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সনকে সুস্থ অবস্থায় ফিরে দেখতে পুরো জাতি অপেক্ষায় আছে। একই সঙ্গে দলের সকল অসুস্থ নেতা-কর্মীর জন্যও নিয়মিত দোয়া করার আহ্বান জানান তারা।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *