প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি অনুষ্ঠিত

সুমন দাস, গাজীপুর প্রতিনিধি।। আজ ০৪.১২.২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১০ টা থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুরে ক্লাস পার্টি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব মো: দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব মো: শাকিল আনোয়ার, শিক্ষক প্রতিনিধি জনাব জাহান শরীফ, সহকারী শিক্ষক জনাব মো: আনোয়ার হোসেন তুহিন, জনাব হাসানুল বান্নাহ সোহাগ, জনাব শিউলী আক্তার, জনাব সোনিয়া জান্নাত, জনাব শিউলী আক্তার, জনাব সুমন দাস পলক, জনাব মো: হাসনাত, জনাব মো: রাকিব হোসেন, জনাব স্বপ্না আক্তার, জনাব ফাহিমা আক্তার, জনাব তানজিনা আক্তার, জনাব মো: সুমন হোসাইন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। প্রতিটি ক্লাসে শ্রেণি শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করা হয়। কেক কাটা শেষে শিক্ষার্থীরা ও শিক্ষকমন্ডলীরা মধ্যাহ্ন ভোজ শেষ করেন। মধ্যাহ্ন ভোজ শেষে ছাত্র ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করেন সন্ধ্যা ৫ টা পর্যন্ত। পরিশেষে প্রধান শিক্ষক জনাব মো: দেলোয়ার হোসেন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক