নলছিটিতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারালেন কৃষক।

নলছিটিতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারালেন কৃষক।

বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রান হারিয়েছেন বাচ্চু মল্লিক(৪৫) নামের এক কৃষক। রোববার(০৭ ডিসেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম।নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক দশটার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করার জন্য যান। এসময় পাশের জমিতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে সবজি ক্ষেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি ষ্ট্রোক করেছেন পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতেছিলেন।

নিহত বাচ্চু মল্লিক ওই এলাকার জলিল মল্লিকের ছেলে।নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *