হাদীর ওপর হামলার প্রতিবাদে জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ,প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম।

হাদীর ওপর হামলার প্রতিবাদে জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ,প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম।

বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায়

স্থানীয় ছাত্রজনতা ও ইসলামী সমমনা ৮ দলের আয়োজনে শহরের বাসস্টান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।এতে নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।এতে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহ জালাল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী, পৌর শাখার সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্র জনতার পক্ষে সাথী আক্তার,বালী তাইফুর রহমান তুর্য,লিমা আকতার,ইমরান হোসেন,নাইম মল্লিক,আহাদ,আসিফ,হুসাইন,সাইফুল প্রমুখ।

এসময় বক্তরা শরীফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িত দোষীদের গ্রেফতারে অন্তবর্তী সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *