ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক।

ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক।

বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জোবায়ের হাবিব। এতে কুশংগল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার প্রমুখ। এসময় বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলকে অংশগ্রহণ করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *