নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা।

নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশ বিধি লঙ্ঘন করে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিল বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, এ সময় পরিবেশ অধিদপ্তর, বরিশালের একটি বিশেষ টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা করে।পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে উপধারা ৮-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে মেসার্স তিলক ব্রিকসকে ১ লাখ টাকা,মেসার্স রিয়াজ ব্রিকসকে ৫ লাখ টাকা,এমআর ব্রিকসকে ৩ লাখ টাকা,মেসার্স এসআরবিসি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স রিয়াজ–২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সারাদিনব্যাপী অভিযানে কয়েকটি ইটভাটার চিমনি ধ্বংস ও কাঠ কাটার স্বমিল এবং কাঁচা পাকা ইট গুড়িয়ে দেয়া হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে অবৈধ ও দূষণকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *