শহীদ ওসমান হাদি

শহীদ ওসমান হাদি
মোহাম্মদ শামীম মিয়া

ওসমান হাদি নির্ভীক প্রতিবাদী
অকতোভয় যোদ্ধা,
স্মৃতির পাতায় শ্রদ্ধা মমতায়
রবে প্রিয় বোদ্ধা।

জুলাই উত্তানে মিছিল শ্লোগানে
মুখরিত পথচলা,
ছিল সাহসিকতা অদম্য দক্ষতা
সত্যকে সত্য বলা।

শোকাহত মন বিষণ্ণ নীল বরণ
বিবর্ণ মঞ্চ ইনকিলাব,
পুরো দেশবাসী গভীর ভালোবাসি
করছে যে বিলাপ।

তোমার খুনি ঘৃণিত চিরদিনই
ফাঁসি চাই নিশ্চিত
অম্লান থাকবে সবে মনে রাখবে
স্বপ্নের শত ভিত।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 84 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *