
নলছিটির ভৈরবপাশায় গণভোটে “হ্যা” ভোট সচেতনতায় দিনব্যাপী প্রচারণা।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন গণভোটকে সামনে রেখে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের সকল বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় দিনব্যাপী গণভোট বিষয়ক প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার সকাল থেকে নলছিটি উপজেলা প্রশাসন ও ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ারস অব নলছিটি ও স্থানীয় সংগঠন পশ্চিম প্রেমহার যুব সংগঠন।প্রচারাভিযানে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি, জাতীয় স্বার্থে সচেতন সিদ্ধান্ত গ্রহণ এবং দেশের চলমান পরিবর্তন প্রক্রিয়ায় জনগণের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এ সময় জুলাই মাসের অর্জনকে সংরক্ষণ এবং দেশের পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার অফ নলছিটির আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত ফকির এবং ভলান্টিয়ার অফ নলছিটির সদস্য সচিব, তারুণ্যের নলছিটির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝালকাঠী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সেক্রেটারি ও সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ।আরও অংশগ্রহণ করেন বিডি ক্লিন ঝালকাঠী জেলার প্রধান সমন্বয়ক মোঃ মারজান, তারুণ্যের নলছিটির সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন রিফাত, ইয়ুথ হাঙ্গারের নলছিটির দায়িত্বশীল মোঃ সাথী আক্তার, রেড ক্রিসেন্টের মোঃ ইমরান খানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব অহিদুল ইসলাম এ উদ্যোগের প্রশংসা করে বলেন,“গণভোট সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে ভলান্টিয়ার অফ নলছিটি ও পশ্চিম প্রেমহার যুব সংগঠনের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।”তিনি নির্বাচন পর্যন্ত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।নলছিটি উপজেলার নির্বাহী অফিসার জনাব জুবায়ের হাবিব বলেন,“এই কার্যক্রমের জন্য ভলান্টিয়ার অফ নলছিটিকে ধন্যবাদ। গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”ভৈরবপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরে-ই আলম মানিক বলেন,“অবশ্যই আমাদের গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে। জনগণকেও আমরা উদ্বুদ্ধ করবো, ইনশাআল্লাহ।”স্থানীয় জনগণ জানান, এ প্রচারণার মাধ্যমে তারা গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছেন। তারা সুন্দর ও সহজভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।


