নলছিটিতে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা,মিছিল ও জনসংযোগ।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৬ ঝালকাঠি–২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে।
আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) আছরের নামাজের পর নলছিটিতে হাতপাখা প্রতীকের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলকালে তিনি ঝালকাঠি সদর ও নলছিটির সর্বস্তরের জনগণের প্রতি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক