ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থীরা একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে দিলেন প্রশ্নের উত্তর। 

ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থীরা একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে দিলেন প্রশ্নের উত্তর।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নলছিটি ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থীদের জনগণের মুখোমুখি প্রশ্ন উত্তর ও ভাবনা নিয়ে আয়োজিত অনুষ্ঠান নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) নলছিটি উপজেলা কমিটির আয়োজনে ঝালকাঠি-২ আসনের ৮ জন সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে ৪ প্রার্থী এতে অংশগ্রহণ করে। ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী ডা.সিরাজুল ইসলাম। জামায়াত ইসলামি বাংলাদেশের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী শেখ নেয়ামুল করিম। ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কার প্রার্থী ফোরকান হোসেন, গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার মোঃ মাহমুদুল ইসলাম সাগর ।

এছাড়া বিএনপির প্রার্থীসহ অন্য ৪ জন প্রার্থী অনুউপস্থিত ছিলেন। এতে আরো

উপস্থিত ছিলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের হাবিব, সুজনের বরিশাল বিভাগে আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ ও বরিশাল জেলা সম্পাদক রণজিৎ দত্ত। সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমানসহ ছাত্র ছাত্রী ও বিভিন্ন পেশার জনগণ।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *