নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুলে ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রেমহার গ্রামে নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার এই আকস্মিক উপস্থিতিতে পুরো অনুষ্ঠান নতুন মাত্রা পায় এবং আয়োজক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, নলছিটি জনাব মোঃ সোলাইমান।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির হোসেন,কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াজুল হাসান বাপ্পি,জনাব খলিলুর রহমান বাবুল,সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারুক খান,৪নং প্রেমহার ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি জনাব আলী আকবার,প্রধান শিক্ষক, প্রেমহার মাধ্যমিক বিদ্যালয় জনাব জয়নাল আবেদীন মিয়া,জনাব রুহুল আমিনসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জনাব জেবায়ের হাবিবের, তবে নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও আয়োজকদের মাধ্যমে তিনি জানান—তার অনুষ্ঠানে আসার প্রবল ইচ্ছা ছিল এবং তিনি সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুলের সার্বিক সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব অহিদুল ইসলাম। তিনি ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনী ওয়ার্কশপে অবস্থান করায় উপস্থিত থাকতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি খেলার বিচার কার্য পরিচালনা করেন এবং বক্তব্যে বলেন—এত সুন্দর ও সুশৃঙ্খল একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সোবাহান বাচ্চু, সেক্রেটারি জেনারেল, বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম। তিনি মধ্যাহ্নভোজের পর থেকে অনুষ্ঠানে সময় দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচার কার্য পরিচালনা করেন এবং তার বক্তব্যে বলেন—“সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার মান ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছে।”
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উপদেষ্টা জনাব শাহীন বেপারী। তিনি ঢাকা থেকে এসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন—“এই প্রতিষ্ঠানের পারফরম্যান্স পুরো ঝালকাঠি জেলার মধ্যে সেরা। আমি সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকবো।”অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তারা বলেন,সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকায় একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানের দিন বিপুল সংখ্যক অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে—এই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর আস্থার প্রতীক।
ক্রিড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাব্বির আহমেদ।
এছাড়াও ছেলে ও মেয়েদের আলাদা খেলাধুলা, অভিভাবকদের অংশগ্রহণমূলক খেলা, বসুন্ধরা ক্লাবের সদস্যদের জন্য বিশেষ ক্রীড়া আয়োজন এবং পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের জন্য পৃথক খেলাধুলার ব্যবস্থা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক