ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নলছিটিতে দাড়ি পাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নলছিটিতে দাড়ি পাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, শহিদ ওসমান হাদি সারা বিশ্বের যুবকদের প্রেরণার বাতিঘর। ফ্যাসিবাদি শক্তি হাদি ভাইকে হত্যা করে ভেবেছিল তার আর্দশকে মুছে দিতে পারবে।কিন্তু হাদি ভাই আর্দশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস স্কুল মাঠে ঝালকাঠি-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের এক নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ডাকসু ভিপি আরও বলেন, আধিপত্যবাদি শক্তি ও ভারতীয় তাবেদাররা আবার দেশবিরোধী চক্রান্ত শুরু করছে। আপনাদের সর্তক থাকতে হবে। দিল্লির তাবেদারদের,ভারতীয় আগ্রাসনের দালালদের ১২ তারিখের ভোটের মাধ্যমে রুখে দিতে হবে। পথসভায় সাদিক কায়েম ন্যায় ইনসাফের লড়াইয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে হাদির উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে বলেন।পরে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে আন্দোলনে থাকা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিপি সালাউদ্দিন আম্মারসহ ছাত্রজনতার ওপর পুলিশের গুলিবর্ষনের খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাৎক্ষনিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি ঘটনায় জড়িতের বিচারের দাবি ও আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার খুনিদের গ্রেফতারে অন্তবর্তী সরকার প্রধানকে ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন । সরকারকে আরেকটি জুলাই গণ আন্দোলনের হুশিয়ারি দিয়ে ডাকসু ভিপি বলেন, শহীদের উত্তরসূরিরা আবার রাজপথ দখল করে ৫৬ হাজার বর্গমাইল জুরে আন্দোলনের ডাক দেয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যরিস্টার মাইনুল করিম,শহীদ ওসমান হাদির বোন মাসুমা সুলতানা হাদি,ভগ্নিপতি আমির হোসেনসহ স্থানীয় জামায়াত ইসলামীসহ জোটের নেতাকর্মীরা।

  • Related Posts

    ১১ দলীয় জোটের জনসভা,ওসমান হাদির জেলায় হাদিকে স্মরণ করেই দাড়ি পাল্লায় ভোট চাইলেন নেতারা।

    ১১ দলীয় জোটের জনসভা,ওসমান হাদির জেলায় হাদিকে স্মরণ করেই দাড়ি পাল্লায় ভোট চাইলেন নেতারা। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি: এগারো দলীয় জোটের ঝালকাঠি জেলার জনসভায় সকল বক্তারাই উদাহরণ সৃষ্টি করলেন…

    নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে ড্যাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

    নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে ড্যাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি।। ঝালকাঠি-২ (ঝালকাঠি–নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রার্থী জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-এর উদ্যোগে সাধারণ মানুষের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *