
নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে ড্যাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি।।
ঝালকাঠি-২ (ঝালকাঠি–নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রার্থী জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-এর উদ্যোগে সাধারণ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
নলছিটি (ঝালকাঠি), শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | সকাল ৯টা।স্থান: নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জাহানারা লাইজু, সহ মহিলা বিষয়ক সম্পাদক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিছুর রহমান খান হেলাল, সভাপতি, নলছিটি উপজেলা বিএনপি। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করে Doctors Association of Bangladesh (DAB)।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জাহানারা লাইজু বলেন, “আমরা চিকিৎসকরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি মানুষের ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “আপনারা যদি বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিপুল ভোটে জয়ী করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন, তাহলে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।” তিনি নলছিটির স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখানে মাত্র একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে, যা জনসংখ্যার তুলনায় অপ্রতুল।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জয়ী হলে এই হাসপাতালকে ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।” তিনি গত ৫ আগস্টের পর শহীদ হওয়া ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “১৭ বছর পর আমরা একটি সুযোগ পেয়েছি। এখন সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “একটি পক্ষ ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না।” শেষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য ড্যাবের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ডাক্তার ভাই-বোনেরা গরিব-দুঃখী মানুষের চিকিৎসা করছেন—এ জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা এভাবেই জনগণের পাশে থাকবেন।”


