
১১ দলীয় জোটের জনসভা,ওসমান হাদির জেলায় হাদিকে স্মরণ করেই দাড়ি পাল্লায় ভোট চাইলেন নেতারা।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:
এগারো দলীয় জোটের ঝালকাঠি জেলার জনসভায় সকল বক্তারাই উদাহরণ সৃষ্টি করলেন শহীদ শরীফ ওসমান হাদি,শহীদ সেলিম তালুকদার সহ জুলাই শহীদদের অবদান স্মরণ করে।তাদের হত্যার বিচার নিশ্চিত করতে দাড়ি পাল্লায় ভোট চাইলেন জামায়াতে ইসলামী সহ জোটভুক্ত দলের নেতারা।
এবার কেউ ভোট কেড়ে নিচে চাইলে সে হাতটা ধরে মোচড়ায়ে ফেলবে : ডাক্তার শফিকুর রহমান।বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে। এবার আর কাউকে ভোট কেড়ে নিতে দেয়া হবে না। কেউ যদি তা কেড়ে নিতে আসে তাহলে সে হাতটা ধরে ফেলবেন মোচড়ায়ে ফেলবেন। আর এজন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, বলেন শফিকুর রহমান।
শুক্রবার দুপুর দুই টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি জুলাই আন্দোলনে তরুণ ও যুবকদের প্রাণ উল্লেখ করে বলেন, তোমোদের প্রতিদান আমি দিতে পারবো না। কিন্তু বেকার ভাতাও দিয়েও তোমাদের বেইজ্জত করবো। তবে খুব শীঘ্রই দেশের দায়িত্বভার তোমাদের হাতে তুলে দেবে।
আমামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে আশা ব্যক্ত করে আমীরে জামায়াত শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে বলেও উল্লেখ করেন।
বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনে ডক্টর ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক’র সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জোটভুক্ত দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীও জনসভার স্টেইজে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার।এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।


