নলছিটি উপজেলা ওলামা দলের কমিটি গঠন, রহিম আহবায়ক রিভান সদস্য সচিব।

নলছিটি উপজেলা ওলামা দলের কমিটি গঠন, রহিম আহবায়ক রিভান সদস্য সচিব।

ঝালকাঠি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দল ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মাওলানা সাইদুর রহমান এবং সদস্য সচিব মো. আহসান হাবিব সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে আহবায়ক হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ এম এ রহিম এবং সদস্য সচিব হিসেবে আছেন মো. হারুন( রিভান)। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনির,যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ, মো. সানজিদ হাসান,মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন রুমি।

সদস্য হিসেবে আছেন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ সামসুদ্দোহা,মো. আসাদ ইকবাল, মো. আ: রাজ্জাক এবং মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সুস্থ ধারার রাজনীতিতে সকলের সহযোগীতা কামনা করেছেন। নলছিটিতে ওলামা দলকে শক্তিশালি করতে তারা কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

  • Related Posts

    ঝালকাঠি-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে নলছিটি ওলামা দলের ফুলেল শুভেচ্ছা।

    ঝালকাঠি-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে নলছিটি ওলামা দলের ফুলেল শুভেচ্ছা। ঝালকাঠি-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নলছিটি উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা…

    ১১ দলীয় জোটের জনসভা,ওসমান হাদির জেলায় হাদিকে স্মরণ করেই দাড়ি পাল্লায় ভোট চাইলেন নেতারা।

    ১১ দলীয় জোটের জনসভা,ওসমান হাদির জেলায় হাদিকে স্মরণ করেই দাড়ি পাল্লায় ভোট চাইলেন নেতারা। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি: এগারো দলীয় জোটের ঝালকাঠি জেলার জনসভায় সকল বক্তারাই উদাহরণ সৃষ্টি করলেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *