প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
গণভোট

গণভোট
রাহেলা আক্তার
এলো রে এলো যে আবার
জাতীয় নির্বাচন,
দেশের তরে নির্ণয় কর
যোগ্য ব্যক্তির আসন,
হ্যাঁ ভোট কিংবা না ভোটে
বদলাবে সংবিধান।
টাকায় বিক্রি হয়ে দিও না
কেউ নীতি বিসর্জন,
শতশত ভাই ও বোনের
রক্তে জুলাই অর্জন,
দেশের হালটা ধরতে এবার
ছাড়ো ন্যায়ের গর্জন।
ফেব্রুয়ারির বারো তারিখ
হবে ফের গণভোট,
যোগ্য নেতা নির্বাচনে
বাঁধবে সবাই একজোট,
ধর্ম-বর্ণ নির্বিশেষে
রেখো না মনে চোট।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক