প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
প্রেম

প্রেম
মাজেদুল হক
শুনেছি লোকের মুখে
প্রেম করে সাধু ,
মনের প্রকৃত আকর্ষণ
নয় কোন যাদু ।
জেনেছি জ্ঞানীর কাছে
খাঁটি প্রেম করিলে,
সুখের অমৃত স্বাদ
প্রেমিকের ভাগ্যে মিলে।
দেখেছি জগতের মাঝে প্রসব
সত্যিকার প্রেমিক যাঁরা,
মরিতে বাধ্য তবুও
প্রেম ভুলে না তাঁরা।
বুঝেছি প্রেম আসলেই
স্রষ্টার অতুলনীয় দান,
তাই এক জনের প্রতি
আরেক জনের আত্মার টান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক