প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
বায়ান্নের ভাষা আন্দোলন

বায়ান্নের ভাষা আন্দোলন
নার্গিস আক্তার
বায়ান্নের ভাষা আন্দোলন
বীর শহীদদের প্রাণ
বাংলা ভাষা রক্ষা করতে
জীবন করল দান।
বাংলাদেশের দামাল ছেলে
রফিক জব্বার বরকত
নিজের ভাষা রক্ষা করতে
মাথা করে নেই নত।
একুশে ফেব্রুয়ারিতে
শহীদ মিনার স্মৃতি
বীরপুরুষ জীবন দিয়ে
রেখে গেছে প্রীতি।
বীরের তাজা রক্তে রঞ্জিত
একুশে ফেব্রুয়ারি
জীবন ত্যাগে বর্ণমালা
আমি কি ভুলতে পারি?
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক