প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
সবার জন্য বাংলা ভাষা

সবার জন্য বাংলা ভাষা
সাঈদুর রহমান লিটন
সর্বক্ষেত্রে করতে হবে
বাংলা প্রচলন,
খুব একটা ভালো দেখায় না
সাহেবি চাল চলন।
বাংলায় আমরা কথা বলবো
লিখবো বাংলা ভাষায়,
বাংলায় আমি স্বপ্ন দেখি
বড় হবার আশায়।
চাকরি-বাকরি সকল কাজে
বাংলার সন্ধান করি,
হিন্দি ইংলিশ মিশ্রণ বাংলা
শুনে লজ্জায় মরি।
লেখা পড়া বাংলা ভাষায়
মনের দোয়ার খোলা,
অফিস আদালতে ইংরেজি
সরকার আত্মভোলা।
সবার জন্য বাংলা ভাষা
সর্বক্ষেত্রে দরকার,
তবেই বাংলা সন্মান পাবে
বুঝবে দেশের সরকার।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক