নলছিটির মোল্লারহাটে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

নলছিটির মোল্লারহাটে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল গাডি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি দল বৈশাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নাসরুল গাডিকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফ আলী সত্যতা স্বীকার করে জানান, মোল্লারহাট তদন্ত কেন্দ্রে ইয়াবা সহ আটক আনার জন্য নলছিটি থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে। আটক নাসরুল গাডিকে নলছিটি থানায় নিয়ে আসার পরে আইনগত ব্যাবস্থা নেয়াা হবে।

  • Related Posts

    শহিদ দিবসে শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদি সহ শহিদ মিনারে নলছিটির সাধারণ ছাত্রজনতার দোয়া মোনাজাত।

    শহিদ দিবসে শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদি সহ শহিদ মিনারে নলছিটির সাধারণ ছাত্রজনতার দোয়া মোনাজাত। ১ শে ফেব্রুয়ারি শহিদ দিবসে নলছিটিতে শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদিকে নিয়ে ছাত্রজনতার…

    নানান আয়োজনে নলছিটিতে শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

    নলছিটিতে শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *