
নলছিটিতে শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী আনুষ্ঠানের আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝালকাঠি -২ আসনের নব নির্বাচিত সসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের হাবিব-এর সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) মো: রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো; আশ্রাফ আলী তাদের বক্তব্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক জিএম.আব্দুস সবুর কামরুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি ও ‘দৈনিক বাংলাদেশের খবর’-এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু, সরকারি নলছিটি ডিগ্রী কলেজের পক্ষ থেকে প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষদের পক্ষ থেকে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিন আমিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে রিয়াজ তালুকদার এবং ব্যবসায়ি ও ভলান্টিয়ার এ্যাসোসিয়েসনের পক্ষ থেকে শাহাদাত আলম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আয়োজিত আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঝালকাঠি -২ আসনের নব নির্বাচিত সসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এর পূর্বে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নলছিটি উপজেলা প্রশাসন, নলছিটি থানা, নলছিটি পৌরসভা, উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং নলছিটি প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


