
অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।
ডেস্ক রিপোর্ট :
হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু-এর সুযোগ্যা কন্যা।
জাতীয়তাবাদী আদর্শের মশালবাহী, বিএনপি প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মরহুম সিরাজুল হক মন্টু-এর ভাতিজি এবং তাঁদের সুযোগ্য উত্তরসূরি।
একটি আলোকিত বিএনপি পরিবারের সদস্য হিসেবে ছাত্রজীবন থেকেই তিনি দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাবার পাশে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।
পেশাগত ও সাংগঠনিক নেতৃত্ব: পেশায় তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ। তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল ।
চিকিৎসকদের জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সংগ্রামী সভাপতি ও সহ মহিলা বিষয়ক সম্পাদিকা (ড্যাব), কেন্দ্রীয় কমিটি ।
তিনি মুলাদী উপজেলা বিএনপি-এর অন্যতম সক্রিয় সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রাজনৈতিক প্রত্যয় ও জনসমর্থন এগিয়ে মুলাদী- বাবুগঞ্জ (বরিশাল-৩) আসনের জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতকরণের দৃপ্ত প্রত্যয় নিয়ে তিনি রাজনীতিতে সক্রিয়।
যোগ্য উত্তরসূরি হিসেবে, জনগণের স্বপ্ন বাস্তবায়নে নারী ক্ষমতায়নে আমাদের মহানায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে ড্যাব নেত্রী ও জুলাই যোদ্ধা ‘কে শান্তিপ্রিয় সর্বস্তরের মানুষ অধ্যাপক ডা. জাহানারা লাইজু’ কে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চাই।


