ভোলায় ইসলামী ছাত্র শিবিরের ঈদ পুনর্মিলনী

ভোলা প্রতিনিধি, মোঃ নাঈম।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ও বর্তমান কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। গতকাল ১২ জুন বৃহস্পতিবার এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেকদের স্মৃতিচারণ ও দিকনির্দেশনায় উচ্ছ্বাসে ভরে ওঠেন নবীনরা।

শহর সভাপতি আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ভোলা জেলা শিবির এর প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, জেলা সহকারী সেক্রেটারি আব্বাস উদ্দিন, সাবেক জেলা সভাপতি আবু জাফর মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউনুছ শরীফ, চরফ্যাশন উপজেলা আমির মীর শরীফ হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মুহিবুল্লাহ, সাবেক জেলা সভাপতি কাজী শাহে আলম, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, ব্যবসায়ী বোরহান মাহমুদসহ সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।

আগামীদিনে ভোলায় শিবিরকে সুপ্রতিষ্ঠিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সুপারিশ করেন বক্তারা।

  • Related Posts

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল।

    শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল। স্লোগানে উত্তাল শহর— “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো” বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই…

    বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ

    ‘বাকশাল দিবসে’ ঝালকাঠিতে তরুণদের প্রতিবাদী কর্মসূচি : প্রতিকী কালো কাপড়ে মুখ বেঁধে গণতন্ত্র হত্যার প্রতিবাদ বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ উপলক্ষে আজ ঝালকাঠি প্রেসক্লাবের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *