নলছিটিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে ৫(পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট শুক্রবার রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫(পাঁচ )বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। নলছিটি থানার ওসি মোঃ. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *