বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত।

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত আয়োজন করে নলছিটি উপজেলা বিএনপি।

০২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর নলছিটি কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো:সুজন খান,পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমদ,সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নান্নু,আশকার মোর্শেদ খান সুপ্রিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা।

মোনাজাত পরিচালনা করেন নলছিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব।

এসময় উপস্থিত সকলে মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *